NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সামরিক সম্পর্ক পুনস্থাপন করতে ‘সম্মত’ যুক্তরাষ্ট্র-চীন


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৫, ০৯:১১ পিএম

সামরিক সম্পর্ক পুনস্থাপন করতে ‘সম্মত’ যুক্তরাষ্ট্র-চীন

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ শনিবার বলেছেন, “চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনার সময় উভয় পক্ষ ‘সংঘাত নিরসন ও উত্তেজনা হ্রাস’ করার জন্য উভয় দেশের সামরিক সম্পর্ক পুনরায় চালু করতে সম্মত হয়েছে।”

দক্ষিণ কোরিয়ায় শি চিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একদিন পর, মালয়েশিয়ায় একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের ফাঁকে হেগসেথ চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে দেখা করেন।

হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, ‘আমি এইমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং আমরা একমত হয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক কখনো এখনকার মতো ভালো ছিল না।’  

তিনি আরো জানান, তাদের মুখোমুখি বৈঠকের পর থেকে তিনি ডংয়ের সঙ্গে আবার কথা বলেছেন।

 

তিনি শক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক সম্পর্কের পথের কথা উল্লেখ করে বলেন, ‘অ্যাডমিরাল ও আমি একমত যে শান্তি, স্থিতিশীলতা ও সুসম্পর্ক আমাদের দুটি মহান ও শক্তিশালী দেশের জন্য সর্বোত্তম পথ।’

পেন্টাগণ প্রধান জানান, ডং ও তিনি উদ্ভূত যেকোনো সমস্যা নিরসন ও উত্তেজনা হ্রাস করার জন্য ‘সামরিক-থেকে-সামরিক চ্যানেল স্থাপন’ করার বিষয়েও একমত হয়েছেন।

এই ধরনের চ্যানেলগুলো বছরের পর বছর ধরে বিদ্যমান ছিল, কিন্তু কখনো তা ব্যবহার করা হয়ে ওঠেনি। 

হেগসেথ বলেন, ‘দ্রুতই আমাদের আরো বৈঠক হবে।

’ তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

 

ডং হেগসেথ কে বলেন, ‘দেশগুলোর বিশ্বাস বৃদ্ধি এবং অনিশ্চয়তা দূর করার জন্য নীতি-স্তরের সংলাপ জোরদার করা উচিত এবং সমতা, শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান ও স্থিতিশীল ইতিবাচক গতি দ্বারা চিহ্নিত একটি দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক গড়ে তুলতে হবে।’