NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

লজ্জার বিশ্বরেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিল ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

লজ্জার বিশ্বরেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিল ইংল্যান্ড

ইংল্যান্ড যেন ওয়ানডে খেলতে ভুলেই গেছে। প্রতি ম্যাচে ধসে পড়ছে দলের ব্যাটিং লাইন আপ। কোনো দিন হয়তো কেউ ঢাল হয়ে দাঁড়াচ্ছেন, যেদিন কেউ পারছেন না, সেদিন ভরাডুবির মুখে পড়তে হচ্ছে। চলতি নিউজিল্যান্ড সিরিজে তাদের টপ অর্ডার দাঁড়াতেই পারেনি রীতিমতো। আর তাতেই দলটা ভেঙে দিয়েছে বাংলাদেশের ৩৭ বছরের পুরোনো লজ্জার এক রেকর্ড।

সিরিজের তিন ম্যাচে ইংল্যান্ড শীর্ষ চারে ব্যাট করা ব্যাটারদের কাছ থেকে বড় কোনো ইনিংসই পায়নি। সব মিলিয়ে তিন ম্যাচে শীর্ষ চার ব্যাটারের কাছ থেকে মোটে ৮৪ রান পেয়েছে দলটা। দলটার টপ ফোর সবচেয়ে ‘ভালো’ খেলেছিল দ্বিতীয় ম্যাচে। শীর্ষ চার ব্যাটার মিলে সেদিন করেছিলেন ৫৭ রান। প্রথম ম্যাচে তাদের ব্যাট থেকে এসেছিল ৬ রান। আজ আবার এসেছে ২১ রান।

 

 

ইংল্যান্ডের শীর্ষ চার সম্ভবত অভিশপ্তই হয়ে গেছে। কারণ আগের দুই ম্যাচে পাঁচে ব্যাট করে যথাক্রমে ১৩৫ আর ৩৪ রান করা হ্যারি ব্রুক আজ এসেছিলেন চার নম্বরে, সেই তিনিও আজ আউট হয়েছেন এক অঙ্কে, করেছেন মোটে ৬ রান। 

শীর্ষ চারের এমন বাজে প্রদর্শনী ক্রিকেট দেখেনি বহুদিন। শেষবার কোনো দলের শীর্ষ চার অন্তত তিন ম্যাচে এমন বাজে খেলেছিল ৩৭ বছর আগে। ১৯৮৮ এশিয়া কাপে বাংলাদেশের টপ অর্ডারের ৪ ব্যাটার সব মিলিয়ে রান করেছিলেন ৮৯। নিউজিল্যান্ড সিরিজে সব মিলিয়ে ৮৪ রান করে ইংল্যান্ড এবার বাংলাদেশকে সেই লজ্জার রেকর্ড থেকে মুক্তিই দিল। 

কোনো সিরিজে অন্তত তিন ইনিংস ব্যাট করে শীর্ষ চারের সর্বনিম্ন রানের যে রেকর্ড, সে তালিকার শীর্ষ চারের বাকি দুটিতেও আছে বাংলাদেশের নাম। ২০১১ সালে পাকিস্তান সিরিজে তিন ম্যাচে বাংলাদেশের শীর্ষ ৪ রান করেছিল মোটে ১০১, এই রেকর্ডটি আছে তালিকার চার নম্বরে। 

তবে তিনে থাকা রেকর্ডে বাংলাদেশ অবশ্য ভুক্তভোগীর কাতারে নেই। ২০০৯ সালে বাংলাদেশ সফরে এসে জিম্বাবুয়ের শীর্ষ ৪ ব্যাটার যেন রান করাই ভুলে গিয়েছিলেন। সব মিলিয়ে রান করেছিলেন  ১০০।