NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

মারুফার সঙ্গে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

মারুফার সঙ্গে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা

বাংলাদেশের নারী ক্রিকেটার মারুফা আক্তারের সঙ্গে দেখা হলো বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানার। আজ বুধবার মারুফা বলিউড অভিনেতার সঙ্গে ছবিটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন।

সম্প্রতি আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশে ও ভারতের মধ্যকার ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত হিসেবে মাঠে ছিলেন তিনি।

এদিন তার সঙ্গে দেখা হয় বাংলাদেশের নারী ক্রিকেটার মারুফা আক্তারের।

 

 

মারুফার পোস্ট করা ছবিটিতে চার ঘণ্টায় ছবিটিতে রিঅ্যাক্ট পড়েছে ৩০ হাজারের বেশি।

ছবির মন্তব্যের ঘরে বাংলাদেশি ভক্তদের পাশাপাশি ভারতীয়রাও দুজনকে শুভেচ্ছা জানাচ্ছেন। সত্যজিৎ অধিকারী নামের এক ভক্ত লিখেছেন, ‘আমি মারুফাকে সম্মান করি।

আমার প্রিয় বোন, ভারত থেকে ভালোবাসা। তুমি সত্যিই আমাদের সবার অনুপ্রেরণা।’
 

২০২৩ সাল থেকে ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত আয়ুষ্মান। শিশুদের অধিকারের প্রতি সমর্থনের অঙ্গীকার জানাতে নারী ক্রিকেট বিশ্বকাপে হাজির হয়েছিলেন তিনি।

ম্যাচ শুরুর আগে ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন আয়ুষ্মান। শিশু অধিকার নিয়ে একসঙ্গে কাজ করছে ইউনিসেফ-আইসিসি। এই অংশীদারির লক্ষ্য হলো ‘শিশুদের কাছে অঙ্গীকার’ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের অধিকার ও কল্যাণের পক্ষে আওয়াজ তোলা। ক্রিকেট ভক্ত, দর্শক এবং খেলোয়াড়দের প্রতি আহ্বান জানানো হচ্ছে, যেন তারা প্রতিটি শিশুর নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা এবং ক্ষমতায়নের অধিকারকে সমর্থন জানাতে ইউনিসেফের সঙ্গে হাত মেলায়।