NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

বক্স অফিসে পুরোপুরি ধরাশায়ী বিজয়ের ‘লাইগার’


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৪, ১১:৩৯ এএম

>
বক্স অফিসে পুরোপুরি ধরাশায়ী বিজয়ের ‘লাইগার’

না বাঘ, না সিংহ। লাইগার একটি কিম্ভূত পশু। ছবিতেও তেমনই এক কিম্ভূত স্বাদের কথা জানিয়েছে দর্শকরা। যা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে ২৫ অগস্ট, ছবি মুক্তির পর থেকে। মূলত দর্শক টানতে পারেনি এ ছবি। অনেক প্রত্যাশা নিয়েও আলোড়ন ফেলতে পারেনি পুরী জগন্নাথ পরিচালিত ‘লাইগার’। ভারতীয় চলচ্চিত্র হিসেবে আইএমডিবির সবচেয়ে কম রেটিং পেয়েছে এই ছবি।

ক্রীড়ামূলক অ্যাকশন ছবিটির বিশেষ আকর্ষণ দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। এই ছবি দিয়ে বলিউডে অভিষেক করলেন তিনি। নায়িকা অনন্যা পান্ডে। অতিথি চরিত্রে রয়েছেন বক্সিংয়ের কিংবদন্তি মাইক টাইসন। শুরু থেকে অনেক প্রত্যাশা ছিল এই ছবিকে ঘিরে। একে একে গানের ঝলক মুক্তি পেতেও কৌতূহল বাড়ছিল, তবে শেষরক্ষা হয়নি। বক্স অফিসে পুরোপুরি ধরাশায়ী হয়েছে ‘লাইগার’।

বলিউডের শেষ কয়েকটি ব্যর্থ ছবির সঙ্গে যদি ‘লাইগার’-এর তুলনা করা যায়, তা হলেও দেখা যাবে এ ছবি বক্স অফিসের আয়ের দিক থেকেও তলানিতে। ‘লাল সিংহ চড্ডা’ এবং ‘রক্ষা বন্ধন’-এর প্রথম দু’দিনের আয় যেখানে ছয় থেকে ন’কোটি টাকা ছিল, সেখানে ‘লাইগার’ সাড়ে চার কোটিও পেরোতে পারেনি।

আইএমডিবিতেও ‘লাইগার’-এর রেটিং দেখলে চমকে উঠতে হয়। ১০ এর মধ্যে ১.৭! যেখানে আমির খানের ‘লাল সিংহ চড্ডা’ ৫, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ ৪.৬, তাপসী পান্নুর ‘দোবারা’ ২.৯ এবং রণবীর কপূরের ‘শামশেরা’ ৪.৯ রেটিং পেয়েছে। এটি আইএমডিবিতে এখনও পর্যন্ত সবচেয়ে কম রেটিং পাওয়া ভারতীয় ছবি। মাত্র ১৬ হাজার ৫৫১ জন দর্শক ভোট দিয়েছেন এই ছবিকে।