NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

রেকর্ড গড়ে যা বললেন রোনালদো


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

রেকর্ড গড়ে যা বললেন রোনালদো

নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই ম্যাচে নামলে কিংবা গোল করলেই কোনো না কোনো রেকর্ড গড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। 

গতকাল রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তেমনি এক রেকর্ড গড়েছেন রোনালদো। বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোল করার রেকর্ড।

রেকর্ডটা যে নিজের করে নিবেন তা নিশ্চিতই ছিল। কেননা সর্বশেষ ম্যাচে কার্লোস রুইজের গোলের কীর্তি স্পর্শ করেছিলেন। আর গতকাল হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে গুয়াতেমালার সাবেক স্ট্রাইকারকে পেছনে ফেলে ইতিহাস গড়েন। পর্তুগালের অধিনায়কের ৪১ গোলের বিপরীতে রুইজের ৩৯।

 

 

ক্যারিয়ারের গোধূলিলগ্নে একের পর এক রেকর্ড গড়ছেন রোনালদো। অথচ, বয়স ৪০ হওয়ায় বুট জোড়া তুলে রাখার কথা ছিল তার। মনের ক্ষুধা যেন এখনো তার মেটেনি। এই বয়সে রেকর্ড গড়ে তাই যারপরনাই খুশি।

সামাজিক মাধ্যম এক্সে ‘সিআর সেভেন’ লিখেছেন, ‘জাতীয় দলের প্রতিনিধিত্ব করা আমার কাছে অনেক কিছু, এতে লুকানোর কিছু নেই। এই জন্যই পর্তুগালের হয়ে অনন্য মাইলফলক গড়ায় আমি গর্বিত। আমাকে এই পর্যায়ে আসতে যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ।’

 

রেকর্ড গড়ার রাতে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি রোনালদো। ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করায় হাঙ্গেরির সঙ্গে ২-২ সমতায় মাঠ ছাড়তে হয়।

তাতে ২০২৬ বিশ্বকাপের টিকিটও আটকে যায়। কালকে জিতলেই ইউরোপের বাছাইপর্বের ‘এফ’ গ্রুপ থেকে শীর্ষ দল নিশ্চিত করত তারা। আগামী নভেম্বরে টিকিট মিলবে জানিয়ে রোনালদো লিখেছেন, ‘বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য নভেম্বরে দেখা হবে।’