NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বাংলাদেশ ফুটবল এখন পেশাদার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৪৬ এএম

>
বাংলাদেশ ফুটবল এখন পেশাদার

লিগ শেষে জাতীয় দলের ক্যাম্প মানে কোচদের ফুটবলারদের শুন্য ফিটনেস নিয়ে কাজ করা। তবে এবারের জাতীয় দলের ক্যাম্পে খানিকটা ভিন্নতা রয়েছে। প্রায় সব ফুটবলারের ফিটনেস রয়েছে সন্তোষজনক পর্যায়ে। 

লিগ শেষ হয়েছে ২ আগস্ট। এরপর ২৫ দিন ফুটবলাররা খেলার বাইরে ছিলেন। খেলার বাইরে থাকলেও ফিটনেসের দিকে খেয়াল ছিল ফুটবলারদের, ‘আমরা সবাই চেষ্টা করেছি ফিটনেস ঠিক রাখতে। কারণ আমরা জানতাম সামনে জাতীয় দলের ম্যাচ রয়েছে’- বলেন জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

আগে ফুটবলাররা নিজেদের ফিট রাখতেন না। সেই মানসিকতা এখন পরিবর্তন হয়েছে বললেন জিকো, ‘আগে লিগ শেষে আমরা ঘোরাঘুরি করতাম। ফিটনেসে তেমন খেয়াল রাখতাম না। এখন ছুটির মধ্যেও ট্রেডমিল, রানিং করে নিজেদের ফিট থাকার চেষ্টা করি।’ 

স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে গতকাল চলেছে দ্বিতীয় দিনের মতো অনুশীলন। প্রথম দুই দিনই কোচ ফিটনেসের উপর কাজ করেছেন বলে জানালেন ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, ‘আমরা অনেক দিন খেলার বাইরে ছিলাম। তাই কোচ ফিটনেস নিয়ে কাজ শুরু করেছে।’ ফুটবলারদের ফিটনেসে কোচ সন্তুষ্ট বলে জানালেন বাদশা, ‘তিনি আমাদের ফিটনেস লেভেলে সন্তুষ্ট রয়েছেন।’ 

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২২ ও ২৭ সেপ্টেম্বর কম্বোডিয়া এবং নেপালের বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে। সেই দুই ম্যাচে জেতার আশা ব্যক্ত করেছেন দুই ফুটবলার জিকো এবং বাদশা দুই জনই।