NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে আজ রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে আজ রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল আয়োজনে অংশ নিতে আজ রবিবার ইতালির রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবেন।

সফরসূচি অনুযায়ী মুহাম্মদ ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়নসহ বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম হলো এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্র হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যত্ নিয়ে মতবিনিময় করেন। চলতি বছরের ফোরামটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএওর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্রিয়তার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

আগামী ১৫ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।