NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সংস্কৃতি উপদেষ্টা তার পোস্টে জানান, জাপানের বিপক্ষে ৩০-২৭ ব্যবধানে বাংলাদেশ ইউনেসকোর  ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে। বাংলাদেশ ও জাপান ছাড়াও সভাপতি পদে আরো প্রতিদ্বন্দ্বিতা করেছিল কোরিয়া ও ভারত।

কিন্তু শেষ পর্যায়ে এসে কোরিয়া ও ভারত তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে।

 

প্রসঙ্গত, আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ইউনেসকোর ৪৩তম সম্মেলন অনুষ্ঠিত হবে।