NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ে চতুর্থ দফার বৈঠ‌ক আজ


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ে চতুর্থ দফার বৈঠ‌ক আজ

বাংলাদেশ ও তুরস্ক আজ মঙ্গলবার চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে বস‌ছে। বৈঠ‌কে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির ডেপুটি ফরেন মিনিস্টার (পররাষ্ট্রসচিব) এ বেরিস একিনিচ। তিনি দুই দি‌নের সফ‌রে গতকাল সোমবার ঢাকায় এসেছেন।

পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌ক বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানি‌য়ে‌ছেন, বৈঠ‌কে বাংলাদেশ ও তুরস্কের সম্প‌র্কের সাম‌গ্রিক বিষ‌য়ে আলোচনা হ‌বে।

আলোচনায় ব‌্যবসা-বা‌ণিজ‌্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান‌্য পে‌তে পা‌রে। 

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাঁচ বছরের বেশি সময় পর অনুষ্ঠেয় বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দেওয়ার কথা রয়েছে। 

সফরের প্রথম দিন সোমবার এ বেরিস একিনচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন।

আজ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের পর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।