NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

জাতিসংঘ সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে ফিলিস্তিনের কৃতজ্ঞতা


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

জাতিসংঘ সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে ফিলিস্তিনের কৃতজ্ঞতা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদ থেকে ফিলিস্তিনের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।  

শুক্রবার (৩ অক্টোবর) ফিলিস্তিন দূতাবাস এক বার্তায় এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।

ফিলিস্তিন দূতাবাস বার্তায় আরো উল্লেখ করে, প্রার্থিতা প্রত্যাহারের এই মহৎ পদক্ষেপটি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং অটল সংহতির প্রতিফলন ঘটায়, যা আমাদের দুই জাতির মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনঃনিশ্চিত করে।

উল্লেখ্য, ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

তবে ভবিষ্যতে এই পদের জন্য বাংলাদেশ আগ্রহী থাকবে বলে জানিয়েছে সরকার।