NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

৭০তম ফিল্মফেয়ার উপস্থাপনা করবেন শাহরুখ


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

৭০তম ফিল্মফেয়ার উপস্থাপনা করবেন শাহরুখ

আসন্ন ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২৫-এর মঞ্চে ফিরছেন শাহরুখ খান। স্বতন্ত্র আকর্ষণ আর উপস্থিত বুদ্ধি নিয়ে এবারের আসরে উপস্থাপনা করবেন বলিউড বাদশাহ।

ফিল্মফেয়ার বলছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে আইকনিক ‘ব্ল্যাক লেডি’ ভারতীয় সিনেমায় শ্রেষ্ঠত্বের প্রতীক হয়ে আছেন এবং ফিল্মফেয়ারের সঙ্গে শাহরুখ খানের সম্পর্কও কোনো অংশে কিংবদন্তির চেয়ে কম নয়।

১৯৯৩ সালে ‘দিওয়ানা’র জন্য তার প্রথম সেরা অভিষেক ফিল্মফেয়ার পুরস্কার জেতা থেকে শুরু করে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল সে, দেবদাস এবং মাই নেম ইজ খানের মতো চলচ্চিত্রের জন্য একাধিক সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ।

 

ফিল্মফেয়ার জানিয়েছে, এবারের ৭০তম আসরে শাহরুখ খানের সঙ্গে মঞ্চে সহ-উপস্থাপক হিসেবে দেখা যাবে করণ জোহর এবং মনীশ পালকে। 

এদিকে চলতি বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় শীর্ষ প্রতিযোগীদের মধ্যে রয়েছে ‘স্ত্রী ২’, ‘কিল’, ‘লাপাতা লেডিস’, ‘আই ওয়ান্ট টু টক’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’।

জানা গেছে, আগামী ১১ অক্টোবর ভারতের আহমেদাবাদের একা অ্যারেনায় অনুষ্ঠিত হবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস।