NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

নারী ফুটবলের কোচিং স্টাফে যুক্ত হলেন জয়া চাকমা


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ এএম

নারী ফুটবলের কোচিং স্টাফে যুক্ত হলেন জয়া চাকমা

গত ডিসেম্বরে বিকেএসপির চাকরি ছেড়েছেন জয়া চাকমা। সাবেক এই ফুটবলার জার্সি-বুট খুলে রেখেই এই প্রতিষ্ঠানে যোগ দিয়ে শুরু করেছিলেন কোচিং পেশা। কোচিং তার পেশা হলেও দেশের প্রথম নারী ফিফা রেফারি রাঙ্গামাটির এই যুবতি। দেশ-বিদেশে কিছুদিন আগে কোচিংয়ে এএফসি ‘এ’ লাইসেন্স সনদ পেয়ে বলছিলেন, ‘আমি এখন ক্লাব কোচিংয়ে মনোযোগ দিতে চাই। পারফরমেন্স লেভেলে কাজ করতে চাই। এ জন্যই বিকেএসপিতে ৮ বছর চাকরি করে ইস্তফা দিয়েছি।’

ক্লাব কোচিংয়ের আগেই তিনি পেয়েছেন জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ। বাফুফে তাকে যোগ করেছে নারী ফুটবলের কোচিং স্টাফে। আগামী বছর চীনে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ। এই প্রতিযোগিতার বাছাই পর্বে বাংলাদেশ খেলবে ‘এইচ’ গ্রুপে। বাংলাদেশ গ্রুপের খেলা হবে আগামী অক্টোবরে জর্ডানে। বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান ও চাইনিজ তাইপে।

 

অনূর্ধ্ব-১৭ দলের কোচ বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু। তার সহকারী হিসেবে জয়া চাকমাকে নিয়োগ দিয়েছে বাফুফে। এ বিষয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আপাতত জয়া চাকমাকে জর্ডান সফরের জন্য নিয়েছি।’

জর্ডানে বাংলাদেশের ম্যাচ দুটি ১৩ ও ১৭ অক্টোবর। এই দুই ম্যাচের জন্য সম্ভবত ৫ অক্টোবর দল চলে যাবে। জর্ডান যাওয়ার পথে বাংলাদেশ দল সফর করবে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ে বাংলাদেশ দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আরব আমিরাত ও সিরিয়ার সাথে। তারপর দল চলে যাবে জর্ডান।

 

জয়া চাকমা বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমি বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টরকে জানিয়েছি ২ অক্টোবর দেশে ফিরে সরাসরি ক্যাম্প যোগ দেবো। বিকেএসপির চাকরি ছাড়ার পর আমি পারফরমেন্স লেভেলে কাজ করার সুযোগ খুঁজছিলাম। ক্লাব কোচিংয়ে যোগ দেওয়ার আগ্রহও প্রকাশ করেছিলাম। এখন বয়সভিত্তিক জাতীয় দলে কাজ করার সুযোগ পেয়েছি। আমি চেষ্টা করবো নিজের অভিজ্ঞতা এখানে কাজে লাগানোর।’

 

 

 

জয়া চাকমা ফুটবল খেলেছেন ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত। বিজেএমসির হয়ে জাতীয় পর্যায়ে ফুটবল খেলেছেন ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত। দিপালী সংঘের হয়ে লিগ খেলেছেন ২০১৩ সালে। তিনি ২টা ইন্দো-বাংলা গেমসে খেলেছেন। ২ বার এএফসি কোয়ালিফাইং খেলেছেন এবং ২০১০ সালে ঢাকা এসএ গেমসে খেলেছেন।