NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

৭ গোলের মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাতলেতিকো


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

৭ গোলের মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাতলেতিকো

লা লিগার রোমাঞ্চকর মাদ্রিদ ডার্বিতে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে প্রথমবারের মতো এ মৌসুমে রিয়াল মাদ্রিদকে হারালো অ্যাতলেতিকো মাদ্রিদ। স্বাগতিকরা জিতেছে ৫-২ গোলে।

খেলার শুরুতেই রবিন লে নরমাদের হেড থেকে এগিয়ে যায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। তবে কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলারের দুর্দান্ত দুটি গোল রিয়ালকে এগিয়ে দেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে আলেকজান্ডার সরলথ ম্যাচে সমতা ফেরান (২-২)।

 

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হুলিয়ান আলভারেজ। প্রথমে পেনাল্টি থেকে গোল করেন তিনি, এরপর অসাধারণ এক ফ্রি-কিকে জালের দেখা পান। শেষ মুহূর্তে অঁতোয়া গ্রিজম্যানের গোল অ্যাতলেতিকোর বড় জয় নিশ্চিত করে (৫-২)।

এই জয়ে লা লিগায় রিয়ালের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড ধরে রাখলো অ্যাতলেতিকো। শেষ ছয় লিগ ম্যাচে সিমিওনের দল হারের মুখ দেখেনি।

 

রিয়াল মাদ্রিদের টানা সাত ম্যাচ জয়ের ধারা থেমে গেলেও শীর্ষে থাকার দৌড়ে তারা এখনো বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে।

 

 

 

আগামী ১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে দুই দল। রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে কাজাখস্তানের কাইরাত আলমাতির, আর অ্যাতলেতিকো আতিথ্য দেবে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে।