NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

জৈব অস্ত্র নিষিদ্ধে ট্রাম্পের আহ্বানকে সমর্থন রাশিয়ার


খবর   প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

জৈব অস্ত্র নিষিদ্ধে ট্রাম্পের আহ্বানকে সমর্থন রাশিয়ার

জৈব অস্ত্রের ওপর সার্বিক বৈশ্বিক নিষেধাজ্ঞার আহ্বানকে সমর্থন করছে বলে জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

জৈবিক অস্ত্র কনভেনশনের সঙ্গে সম্মতি যাচাই করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পেসকভ বলেন, মস্কো এই উদ্যোগকে সমর্থন করে এবং আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণে স্বচ্ছতা এবং আস্থা বৃদ্ধির দিকে এটি একটি গঠনমূলক পদক্ষেপ বলে মনে করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতিসংঘে দেওয়া এক ভাষণে বলেন, ‘আমি প্রতিটি দেশকে আহ্বান জানাচ্ছি যেন আমরা একসঙ্গে জৈব অস্ত্রের উন্নয়ন চিরতরে বন্ধ করি।

’ তিনি প্রস্তাব দেন, এ সংক্রান্ত প্রতিশ্রুতি মানা হচ্ছে কিনা তা যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যেতে পারে।

 

পেসকভ ট্রাম্পের এই আহ্বানকে ‘খুবই গুরুত্বপূর্ণ ডাক’ এবং ‘অসাধারণ উদ্যোগ’ বলে বর্ণনা করেন।

তিনি আরো বলেন, ‘স্বাভাবিকভাবেই রাশিয়া এমন একটি প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত, যেখানে সার্বিকভাবে জৈব অস্ত্র পরিত্যাগ করা হবে। আর অবশ্যই এটি আন্তর্জাতিক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হলে ভালো হয়।