NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ইয়ামালকে হারিয়ে দেম্বেলের হাতে ব্যালন ডি’অর


খবর   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

ইয়ামালকে হারিয়ে দেম্বেলের হাতে ব্যালন ডি’অর

ফুটবল ভক্তদের মধ্যে যাকে নিয়ে গুঞ্জন ছিল সবচেয়ে বেশি, শেষ পর্যন্ত প্রত্যাশিতভাবেই তার হাতেই উঠল ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার। বার্সেলোনার প্রতিশ্রুতিশীল লামিনে ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

সোমবার রাতে প্যারিসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ২৮ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল-এর বহুল আকাঙ্ক্ষিত পুরস্কার।

গত মৌসুমেই পিএসজির হয়ে ইতিহাস গড়েন দেম্বেলে।

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মৌসুমে ৮ গোলসহ সব মিলিয়ে করেন ৩৫ গোল। ৫৩ ম্যাচে গোলের পাশাপাশি সহায়তা করেছেন আরও ১৬টিতে। ফরাসি লিগ আঁ, কাপ ও সুপার কাপ মিলিয়ে দলকে ঘরোয়া সব শিরোপাও এনে দিয়েছেন তিনি। সুপার কাপে করেছিলেন জয়সূচক একমাত্র গোল।

 

তবে পিছিয়ে ছিলেন না কিশোর প্রতিভা লামিনে ইয়ামালও। বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতার নায়ক তিনি। মৌসুমজুড়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন মাত্র ১৮ বছর বয়সী এই উইঙ্গার। 

এদিকে, মেয়েদের বিভাগে রচনা হলো নতুন ইতিহাস।

বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বনমাতি টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতে হয়ে গেলেন প্রথম নারী ফুটবলার হিসেবে রেকর্ড তিনবারের বর্ষসেরা।

 

২৭ বছর বয়সী এই স্প্যানিশ তারকা গত মৌসুমে বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে অবদান রাখেন। সব প্রতিযোগিতায় ১৬ গোল ও ১২ অ্যাসিস্টের পাশাপাশি নির্বাচিত হন উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমসেরা খেলোয়াড়। যদিও ফাইনালে আর্সেনালের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়।

২০২২ সাল থেকে ব্যালন ডি’অর দেওয়া হচ্ছে মৌসুমের পারফরম্যান্স বিবেচনায়, আগে যেটি নির্ভর করত পুরো ক্যালেন্ডার বছরের পারফরম্যান্সের ওপর।

সাংবাদিকদের ভোটেই নির্ধারিত হয় বিজয়ী।

 

ব্যালন ডি’অর ২০২৫—সেরা ১০

১. উসমান দেম্বেলে (পিএসজি)

২. লামিনে ইয়ামাল (বার্সেলোনা)

৩. ভিতিনিয়া (পিএসজি)

৪. মোহাম্মদ সালাহ (লিভারপুল)

৫. রাফিনিয়া (বার্সেলোনা)

৬. আশরাফ হাকিমি (পিএসজি)

৭. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)

৮. কোল পালমার (চেলসি)

৯. জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি)

১০. নুনো মেন্দেস (পিএসজি)