NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নির্বাচন ইস্যুতে ইসির সঙ্গে ইইউ’র বৈঠক আজ


খবর   প্রকাশিত:  ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

নির্বাচন ইস্যুতে ইসির সঙ্গে ইইউ’র বৈঠক আজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজ সোমবার বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী টিম। বিকেল ৩টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

গতকাল রবিবার ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গণতান্ত্রিক নির্বাচনের জন্য ইইউ সহায়তা করবে।

গণতন্ত্রের সঙ্গে সব সময়ই আছে ইইউ। বাংলাদেশের নির্বাচনও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এ জন্য নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে ইসি ও সুধীসমাজের সঙ্গে তারা কাজ করবে। এ ছাড়া নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়ে কাজ করতে চায় ইইউ।

 

এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে—এ প্রত্যাশা নিয়ে ইইউর বিশেষজ্ঞ পর্যবেক্ষকদল বাংলাদেশে এসেছে।