NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

মেসির জোড়া গোলের জাদুতে ইন্টার মায়ামির জয়


খবর   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

মেসির জোড়া গোলের জাদুতে ইন্টার মায়ামির জয়

লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে ইন্টার মায়ামি ৩-২ গোলে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে। এমএলএস প্লে-অফ নিশ্চিতের দৌড়ে দলটি এক ধাপ এগিয়ে গেলেও অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের।

শনিবার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে বৃষ্টিভেজা রাতে শুরু থেকেই প্রভাব বিস্তার করে মায়ামি। ৩৬তম মিনিটে মেসির নিখুঁত পাস ধরে তাদেও আলেন্দে গোল করে এগিয়ে দেন দলকে।

তবে বিরতির পরপরই ক্রিশ্চিয়ান বেনটেকে হেডে সমতা ফেরান ডিসি ইউনাইটেড।

 

৬৬তম মিনিটে জর্দি আলবার পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে আবার লিড এনে দেন মেসি। ৭১ মিনিটে পেনাল্টি মিস করে মাতেও সিলভেটি। ৮৫তম মিনিটে দারুণ নৈপুণ্যে তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার।

ইনজুরি টাইমে জেকব মুরেল গোল করলেও হার এড়াতে পারেনি ইউনাইটেড।

 

এ মৌসুমে ২২ ম্যাচে ২২ গোল করে মেসি লিগের শীর্ষ গোলদাতার আসনও দখল করেছেন। ম্যাচ শেষে মায়ামি ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে উঠে এলেও নিউইয়র্ক রেড বুলসের জয়ে এখনো নিশ্চিত হয়নি তাদের প্লে-অফ।