NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সেনাপ্রধানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ এএম

সেনাপ্রধানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ সুহাদা ওসমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

গতকাল রবিবার সেনা সদরে তাদের উভয়ের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্থঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

 

আইএসপিআর জানায়, রাষ্ট্রদূত কক্সবাজারে অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সংকট দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লে­খ করেন যে মালয়েশিয়াতেও প্রায় দুই লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। 

তারা আগামী ২৩-২৬ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাবাহিনী প্রধানদের সম্মেলন ২০২৫ বিষয়ে মতবিনিময় করেন।