NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন অভিনেত্রী

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন ভারতীয় অভিনেত্রী কারিশমা শর্মা। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে। এ ঘটনার পর হাসপাতালে ভর্তি হতে হয় ‘পেয়ার কা পঞ্চনামা ২’ সিনেমার এ অভিনেত্রীকে। নিজেই সে কথা জানালেন কারিশমা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেত্রী। ভয়াবহ দুর্ঘটনার কারণে মাথায় চোট পেয়েছেন অভিনেত্রী। বুধবারের ঘটনা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘গতকাল, চার্চগেটের উদ্দেশে শুটের জন্য রওনা দিয়েছিলাম। শাড়ি পরে ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নিই। ট্রেনে উঠেও পড়েছিলাম। তারপরেই খেয়াল করি যে আমার বন্ধুরা উঠতে পারেনি। এ দিকে ততক্ষণে ট্রেনের গতি বেড়ে গেছে। ভয় পেয়ে, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিই। দুর্ভাগ্যবশত চিৎ হয়ে পড়ি, মাথায় প্রচণ্ড জোর আঘাত পাই।’

 

পোস্টে অভিনেত্রী আরও লেখেন, তার শরীরে ক্ষততে ভরে গিয়েছে। পিঠে আঘাত পেয়েছেন, মাথা ফুলে গেছে বলেও জানিয়েছেন তিনি। কারিশমা আরও বলেন, ‘চিকিৎসকের পরামর্শে এমআরআই করিয়েছি। একটা দিন নজরদারিতে রাখা হয়েছিল আমাকে, মাথার চোট কতটা গুরুতর পরীক্ষা করার জন্য।’ অনুরাগীদের কাছে নিজের দ্রুত আরোগ্য কামনার অনুরোধ জানিয়েছেন তিনি। বলেছেন, ‘গতকাল থেকে আমি খুব যন্ত্রণায় আছি। কিন্তু শক্ত থাকার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন, ভালোবাসা পাঠাবেন।’

‘হোটেল মিলান’, ‘ফস্‌তে ফসাতে’, ‘উজড়া চমন’, ‘এক ভিলেন রিটার্নস্‌’র মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কারিশমা। তিনি দেখা একাধিক ওয়েব সিরিজ ও হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন।