NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

চলছে ‘ওয়ার ২’- ‘কুলি’র লড়াই, কোনটি বেশি আয় করছে


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

চলছে ‘ওয়ার ২’- ‘কুলি’র লড়াই, কোনটি বেশি আয় করছে

দক্ষিণী সিনেমার সুপার স্টার রজনীকান্তের সিনেমা ‘কুলি’ দর্শকেরা ভীষণ পছন্দ করেছেন। সিনেমাটি ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে। রজনীকান্তের অ্যাকশন সিনেমা ‘কুলি’র পাশাপাশি একই দিনে বক্স অফিসে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের ‘ওয়ার ২’ মুক্তি পেয়েছিল।

সঙ্গত কারণে শুরু হতেই আয়ের দিক থেকে দুই সুপার স্টারের সিনেমার মধ্যে তীব্র লড়াই ছিল। এরই মধ্যে ‘কুলি’ এবং ‘ওয়ার ২’র ১৪তম দিনের সংগ্রহ প্রকাশ্যে এসেছে। জেনে নেওয়া যাক কোন সিনেমা আয়ের দিক থেকে এগিয়ে রয়েছে।

 

রজনীকান্ত অভিনীত ‘কুলি’ সিনেমাটি নির্মাণ করেছেন লোকেশ কঙ্গরাজ। সিনেমাটির বাজেট ৩৫০ কোটি রুপি বলে জানা গেছে। এর জন্য রজনীকান্ত ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। রজনীকান্ত ছাড়াও এতে নাগার্জুন, শ্রুতি হাসান এবং আমির খানের বিশেষ ক্যামিও রয়েছে। কুলি প্রথম দিনে ৬৫ কোটি রুপি আয় করেছিল। বুধবারের (২৭ জুলাই) প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘কুলি’ ১৪তম দিনে ৫ দশমিক ৫৬ কোটি রুপি আয় করেছে। ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ২৬৯ দশমিক ৮১ কোটি রুপি হয়েছে।

রজনীকান্তেরর ‘কুলি’র দিনভিত্তিক আয় হচ্ছে, প্রথম দিন- ৬৫ কোটি রুপি, দ্বিতীয় দিন- ৫৪ দশমিক ৭৫ কোটি রুপি, তৃতীয় দিন- ৩৯ দশমিক ৫ কোটি রুপি, চতুর্থ দিন- ৩৫ দশমিক ২৫ কোটি রুপি, পঞ্চম দিন- ১২ কোটি রুপি, ষষ্ঠ দিন- ৯ দশমিক ৫ কোটি রুপি, সপ্তম দিন- ৭ দশমিক ৫ কোটি রুপি,
অষ্টম দিন- ৬ দশমিক ১৫ কোটি রুপি, নবম দিন- ৫ দশমিক ৮৫ কোটি রুপি, দশম দিন- ১০ দশমিক ৫ কোটি রুপি, ১১তম দিন- ১১ দশমিক ৩৫ কোটি রুপি, ১২তম দিন ৩ দশমিক ২৫ কোটি রুপি, ১৩তম দিন- ৩ দশমিক ৬৫ কোটি রুপি, ১৪তম দিন- ৪ দশমিক ৫০ কোটি রুপি ।

 

‘ওয়ার ২’ সিনেমায় হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিয়ারা আদবাণী, টাইগার শ্রফ, আশুতোষ রানার মতো অভিনেতারা। অয়ন মুখোপাধ্যায় নির্মিত এ সিনেমার বাজেট ৪০০ কোটি রুপি। ‘ওয়ার ২’ প্রথম দিনে ৫২ কোটি রুপি আয় করেছিল। বুধবারের (২৭ আগস্ট) প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে।স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন দেখা যাচ্ছে, ‘ওয়ার ২’ ১৪তম দিনে ২ দশমিক ৫০ কোটি রুপি আয় করেছে। ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ২২৯ দশমিক ৭৫ কোটি রুপি।

হৃতিকের ‘ওয়ার ২’র সিনেমার দিনভিত্তিক আয় জেনে নেওয়া যাক এবার। প্রথম দিন- ৫২ কোটি রুপি, দ্বিতীয় দিন- ৫৭ দশমিক ৮৫ কোটি রুপি, তৃতীয় দিন- ৩৩ দশমিক ২৫ কোটি রুপি, চতুর্থ দিন- ৩২ দশমিক ৬৫ কোটি রুপি, পঞ্চম দিন- ৮ দশমিক ৭৫ কোটি রুপি, ষষ্ঠ দিন- ৯ কোটি রুপি, সপ্তম দিন- ৫ দশমিক ৭৫ কোটি রুপি, অষ্টম দিন- ৫ কোটি রুপি, নবম দিন- ৪ কোটি রুপি,
দশম দিন- ৬ দশমিক ৮৫ কোটি রুপি, ১১তম দিন ৭ দশমিক ২৫ কোটি রুপি, ১২তম দিন- ২ দশমিক ১৫ কোটি রুপি, ১৩তম দিন ২ দশমিক ৭৫ কোটি রুপি, ১৪তম দিন- ২ দশমিক ৫০ কোটি রুপি।