NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

যেকোনো ক্যাডার কর্মকর্তাকে রাজস্বনীতি বিভাগের সচিব নিয়োগ দেওয়া যাবে : প্রেসসচিব


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

যেকোনো ক্যাডার কর্মকর্তাকে রাজস্বনীতি বিভাগের সচিব নিয়োগ দেওয়া যাবে : প্রেসসচিব

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে যে দুটি বিভাগ করা হচ্ছে, সেখানে রাজস্বনীতি বিভাগের প্রধান বা সচিব হিসেবে যেকোনো ক্যাডারের কর্মকর্তা নিয়োগ পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসসচিব বলেন, এনবিআর ভেঙে গঠিত দুটি বিভাগে রাজস্ব নীতি বিভাগের সচিব হিসেবে যেকোনো ক্যাডারের কর্মকর্তা নিয়োগযোগ্য হবেন। এ ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও ন্যায্যতার ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে।

 


 

শফিকুল আলম আরো জানান, উপদেষ্টা ফাওজুল কবির খানের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব নিয়োগের প্রক্রিয়া আগের মতোই বহাল থাকবে, বলেন প্রেসসচিব।