NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

এ রকম প্রস্তাব প্রায়ই আসে : আঁখি আলমগীর


খবর   প্রকাশিত:  ১৭ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

এ রকম প্রস্তাব প্রায়ই আসে : আঁখি আলমগীর

কণ্ঠশিল্পী হিসেবে সারা দেশে পরিচিত আঁখি আলমগীর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বহু পুরস্কার। তবে গানের পাশাপাশি এখনো অভিনয়ের প্রস্তাব পেয়ে চলেছেন ‘জল পড়ে পাতা নড়ে’ গায়িকা। অভিনয় যে মোটেও করেননি তা নয়, ১৯৮৪ সালে মুক্তি পাওয়া আমজাদ হোসেনের ‘ভাত দে’ ছবিতে প্রথম ও শেষবার অভিনয়ে দেখা গিয়েছিল তাঁকে।

 
 তার জন্য পেয়েছিলেন সেরা শিশুশিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

 

এরপর নব্বইয়ের দশকে প্লেব্যাক শুরু করেন। ওই সময় থেকেই একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন। সব সময়ই বিনয়ের সঙ্গে অভিনয়কে ‘না’ বলেছেন।

 
 জানিয়েছেন, গানেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। অভিনয়ের ইচ্ছা নেই।

 

বুহস্পতিবার কথায় কথায় আঁখি জানালেন, আবার পেলেন অভিনয়ের প্রস্তাব। এম এস প্রোডাকশনের নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন প্রযোজক।

 
 আঁখি বলেন, ‘আমি অবাক হইনি, কারণ এ রকম প্রস্তাব প্রায়ই আসে। প্রযোজককে শুধু বললাম, গানই আমার প্রথম পছন্দ। অভিনয় করতে চাইলে এত দিন নিয়মিত হয়ে যেতাম। তবে ধন্যবাদও দিয়েছি তাঁকে এই প্রস্তাব দেওয়ার জন্য। আমি পরামর্শ দিয়েছি, এই সময়ের অভিনেত্রীদের নিয়ে কাজ করতে।