NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ভারতের স্বাধীনতা দিবসে যে বার্তা দিলেন কোহলি


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

ভারতের স্বাধীনতা দিবসে যে বার্তা দিলেন কোহলি

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আবেগঘন বার্তা দিয়েছেন কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি সশস্ত্র বাহিনীর ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।।

কোহলি লিখেছেন, ‘আজ আমরা স্বাধীনতার হাসি হাসতে পারছি। কারণ তারা অটল সাহসে দাঁড়িয়ে ছিলেন। আমরা আমাদের বীরদের ত্যাগকে স্যালুট জানাই ও শ্রদ্ধা করি এই আনন্দঘন স্বাধীনতা দিবসে। ভারতীয় হতে পেরে আমি গর্বিত। জয় হিন্দ।’

 

ভারতীয় দলের মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার নিজের ব্যাটিংয়ের একটি ছবি পোস্ট করে এবং দর্শকদের উচ্ছ্বাসের মুহূর্ত শেয়ার করে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

দেশটির সাবেক অধিনায়ক ও স্পিন জাদুকর অনিল কুম্বলে পোস্টে লিখেছেন, ‘একটি দিন স্বাধীনতা উদযাপনের ও এর দায়িত্বকে স্মরণ করার। যারা পথ প্রশস্ত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। সবাইকে গর্বিত ও শান্তিপূর্ণ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। #স্বাধীনতা দিবস।’

 

সাবেক ওপেনার শিখর ধাওয়ান লিখেছেন, ‘৭৯ বছরের স্বাধীনতা, অসংখ্য ত্যাগ, এবং এক অনন্য হৃদস্পন্দন। আমার ভারত, আমার গর্ব। এই মাটির সন্তান হতে গর্বিত। শুভ স্বাধীনতা দিবস! ভারত মাতার জয়!’

দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয় ভারত। আগের দিন ১৪ আগস্ট ঘোষণা করা হয় পাকিস্তানের স্বাধীনতা।

এ বছরের স্বাধীনতা দিবস উদযাপনের মূল প্রতিপাদ্য ছিল ‘নয়া ভারত’।