NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সুলতা


সোমা ঘোষ মণিকা প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

সুলতা

এখনো কি নিয়ম করে বৃষ্টি এসে উঠোন ভেজায়
                  লাল শার্টে জাপটে ধরা অনাগত ভবিষ্যৎ?
মনে পড়ে, সুলতা—এক আবছায়া সন্ধ্যায় সরু বারান্দায়
                            তুমি, আমি আর লাতে…
তোমার শাড়ির আঁচলে নিমগ্ন গোধূলির গান।

তবু তুমি চোখ ফেরালে না;
কত গান লেখা ছিল ইশারায়, তুমি বুঝলে না
নাকি ইচ্ছেই ছিল উদাসীনতার শেকল টানার?

শালুকের লাজভাঙা ভোরে
         কোনো এক ডাহুকের ডাকে
                 বালি হাঁসের অবিরাম সাঁতরে চলা—

তোমার হাতে ছিল আমার প্রথম প্রেমের চিঠি
               খুব অপরূপ লাগছিল দেখতে 
এই পৃথিবীর আর কোথাও দেখা হলো না।

এখনো কি নিয়ম করে সন্ধ্যা নামে তোমার জানালায়?
এখনো কি প্রেমিকের দল প্রেম ফেরি করে চলে?
দরদামে হাঁপিয়ে উঠে ফিরে যায় তাঁদের ভাঙা কুটিরে?

এখনো কি রোজ নিয়ম করেই
তোমার ঠোঁটে শিউলি ফোটে?

সুলতা,
এখনো কি তুমি অভিমানী সেই আগের মতোই, 
                                     ভীষণরকম খুঁতখুঁতে?

এই ষাট বছরের শরীরে কি 
এখনো নিয়ম করে ফোটে যৌবনের ফুল?