NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

মনিকা বেলুচির যে প্রশংসায় আপ্লুত পূজা


খবর   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

মনিকা বেলুচির যে প্রশংসায় আপ্লুত পূজা

রজিনীকান্ত ও লোকেশ কানাগরাজের ‘কুলি’ ছবি নিয়ে আলোচনার শেষ নেই। ছবির একটি বিশেষ গান ‘মোনিকা’-তে নাচতে দেখা গেছে পূজা হেগড়েকে। তার নাচে মুগ্ধ নেটিজেনরা। সেই তালিকায় রয়েছেন অনেক তারকাও। তবে পূজাকে চমকে দিলেন ইতালির কিংবদন্তি অভিনেত্রী মনিকা বেলুচি।

গানটি দেখে পূজার নাচের প্রশংসা করেছেন তিনি। এমন তথ্যই দিলেন পূজা। তিনি এক সাক্ষাৎকারে জানান, গানটি মনিকা বেলুচির কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। তিনি সেটি বেশ উপভোগ করেছেন। প্রশংসা করেছেন।

 

পূজা হেগড়ে বলেন, ‘ওহ, সত্যিই? ওয়াও! এটা এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রশংসা।’

তিনি আরও জানান, ‘আমি সবসময় মনিকা বেলুচির ভক্ত। তার সৌন্দর্য ও অভিনয়ে বারবা মুগ্ধ হয়েছি। তার ব্যক্তিত্বে একটা অনন্যতা আছে যা মাদকের মতো আকৃষ্ট করে। তার মতো তারকার কাছ থেকে স্বীকৃতি পাওয়া আমার জন্য বড় প্রাপ্তি।’

 

পূজা হেগড়ে আরও উল্লেখ করেছেন, লোকেশ কানাগরাজের কথায় গানটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে যা ছবিতে দর্শক টিকিট আনার ক্ষেত্রে সহায়ক হবে। তিনি বলেন, ‘পরিচালক গানটিকে গুরুত্ব দিয়েছেন এবং আমাকে সেই কাজের জন্য বেছে নিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ।