NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

অভিষেকেই রেকর্ডবইয়ে ২৩ বছরের জাকারি ফকস


খবর   প্রকাশিত:  ১০ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

অভিষেকেই রেকর্ডবইয়ে ২৩ বছরের জাকারি ফকস

অভিষেকেই বাজিমাত নিউজিল্যান্ডের তরুণ পেসার জাকারি ফকসের। ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের ইনিংস ব্যবধানে জেতা ম্যাচে একাই ৯ উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে ৩৮ রানে ৪টি উইকেট শিকার করেন ফকস। দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে নেন ৫ উইকেট। সবমিলিয়ে ৭৫ রানের বিনিময়ে ৯টি উইকেট ফকসের।

 

অভিষেকেই ৯ উইকেট নেওয়ার কীর্তি আছে নিউজিল্যান্ডের ও'ররকিরও। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৩ রানে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি।

তবে ফকস ৯ উইকেট নিতে খরচ করেছেন কম রান (৭৫)। ফলে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে অভিষেকে সেরা বোলিং ফিগারের মালিক এখন তিনিই।

 

 

 

এর আগে ২০২৪ সরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ফকসের (zakary foulkes)। টি-টোয়েন্টি খেলেছেন ১৩টি।