NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

দক্ষিণ কোরিয়ার আরেক ক্লাবের জালে গোলবন্যা বার্সেলোনার


খবর   প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

দক্ষিণ কোরিয়ার আরেক ক্লাবের জালে গোলবন্যা বার্সেলোনার

প্রাক মৌসুম প্রস্তুতি সিরিজে এবার দক্ষিণ কোরিয়ান ক্লাব দায়েগু এফসির মুখোমুখি হলো বার্সেলোনা। এবার এই ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ৫বার। বিপরীতে একটি গোলও হজম করেনি হান্সি ফ্লিকের দল।

আগের ম্যাচে এফসি সিউলের বিপক্ষে ৭ গোল দিলেও তিনটি গোল হজম করতে হয়েছিল বার্সাকে। যে কারণে ডিফেন্স নিয়ে যারপরনাই চিন্তিত হতে হয়েছে কোচ ফ্লিককে। দায়েগু এফসির বিপক্ষে ম্যাচের আগে রক্ষণ নিয়ে কাজ করলেন তিনি। ফলও পেলেন হাতেনাতে। ফরোয়ার্ডরা ৫ গোল দিলেও ডিফেন্ডাররা একটি গোলও হজম করেনি।

 

দায়েগু এফসির (daegu vs barcelona) জালে বার্সার হয়ে দু’বার বল জড়ান গাবি। বাকি তিন গোল করেন রবার্ট লেওয়ানডস্কি, টনি ফার্নান্দেজ এবং মার্কাস রাশফোর্ড।

বার্সার জার্সিতে এই প্রথম গোল পেলেন ম্যানইউ থেকে আসা ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। ম্যাচের ২১তম মিনিটে গোলের সূচনা করেন গাবি। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেওয়ানডস্কি। প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে (৪৫+২ মিনিটে) দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন গাবি।

 

 

 

৫৪তম মিনিটে বার্সার হয়ে চতুর্থ গোল করেন টনি ফার্নান্দেজ। ৬৫তম মিনিটে দায়েগু এফসির জালে পরাজয়ের শেষ পেরেক ঠুকে দেন মার্কাস রাশফোর্ড।