NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

বাংলাদেশকে জরুরি চিকিৎসা সহায়তা হস্তান্তর করলো চীন


খবর   প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

বাংলাদেশকে জরুরি চিকিৎসা সহায়তা হস্তান্তর করলো চীন

ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে জরুরি চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেছে চীন।

শুক্রবার (২৬ জুলাই) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা হস্তান্তর করা হয়। এর আগে এ দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।

ঢাকার চীন দূতাবাস জানায়, চীনের ইউনান প্রদেশের পররাষ্ট্র দপ্তর এবং উহান থার্ড হাসপাতাল যৌথভাবে এ সহায়তা প্রেরণ করেছে। সরবরাহকৃত সামগ্রীর মধ্যে রয়েছে দুই হাজারের বেশি ওষুধ ও সার্জিক্যাল যন্ত্রপাতি, যা দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবায় ব্যবহার করা হবে।

 

 

 

গত ২১ জুলাই দুপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহতের তথ্য পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী।