NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

রেকর্ড গড়ে আন্দ্রে রাসেলের বিদায়কে আরও বিষাদ করলেন ইংলিস-গ্রিন


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

রেকর্ড গড়ে আন্দ্রে রাসেলের বিদায়কে আরও বিষাদ করলেন ইংলিস-গ্রিন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন, ঘোষণাটি আগেই দিয়ে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সে অনুযায়ী আজ বুধবার বাংলাদেশ সময় সকালে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন এই ক্যারিবীয় তারকা।

মাঠে নামার সময় রাসেলকে গার্ড অব অনার প্রদান করেন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কিন্তু রাসেলের বিদায়ী ম্যাচের অভিজ্ঞতাটা ভালো হয়নি। এদিন ওয়েস্ট ইন্ডিজকে কোনো পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া, ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে তারা।

 

আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের করা ৮ উইকেটে ১৭২ রানের জবাবে দিতে ২৮ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

কিংস্টনের সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়েন জস ইংলিস ও ক্যামেরন গ্রিন। টি-টোয়েন্টিতে তৃতীয় উইকেটে এটি অসিদের সবচেয়ে বড় জুটি। এর আগে ২০১৪ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটের জুটিতে ১১৮ রান করেছিলেন অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল। রেকর্ড এই জুটিতেই ডোবে ওয়েস্ট ইন্ডিজ।

 

ইংলিস ও গ্রিনের এই জুটি শেষ হয়ে যেতে পারতো ৪ রানের মাথায়ই। কিন্তু স্পিনার গুদাকেশ মতির করা সপ্তম ওভারের দ্বিতীয় বলে ইংলিসের একটি ক্যাচ ফেলে দেন রাসেল। ওই ওভারে আরও দুইবার জীবন পান গ্রিনও। এরপর জীবন পাওয়া এই দুইজনই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ইংলিস ৩৩ বলে ৭৮* (৭ চার ৫ ছক্কা) ও গ্রিন ৩২ বলে ৫৬* (৩ চার ৪ ছক্কা) রান করেন।

 

 

 

সব মিলিয়ে রাসেল এই ম্যাচে দুটি ক্যাচ ফেলেন। তার রান খরচায় গড়ও ছিল সবচেয়ে বেশি। মাত্র ১ ওভার বোলিং করে ১৬ রান দেন ডানহাতি এই মিডিয়াম পেসার। বিদায়ী ম্যাচ প্রত্যেক ক্রিকেটারের জন্যই কষ্টের। কিন্তু আজ যেসব পারফরম্যান্স করলেন রাসেল, তাতে তার কষ্ট আরও বেড়ে গেছে।