NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মাইলস্টোনে শিক্ষার্থীদের তোপের মুখে আইন উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২২ জুলাই, ২০২৫, ১২:০৭ পিএম

মাইলস্টোনে শিক্ষার্থীদের তোপের মুখে আইন উপদেষ্টা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আইন উপদেষ্টা মাইলস্টোন কলেজে আসেন। বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে ফেরার পথে শিক্ষার্থীরা পেছন থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ সময় অধ্যাপক আসিফ নজরুল মাঠের কোনে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরে তিনি কলেজের ৫ নম্বর ভবনের দিকে আসেন। তখনো শিক্ষার্থীরা পেছন থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

 

মাইলস্টোনে শিক্ষার্থীদের তোপের মুখে আইন উপদেষ্টা

এরপর আইন উপদেষ্টাসহ প্রতিষ্ঠানটির শিক্ষকরা ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে প্রবেশ করেন। সভা কক্ষটি কলেজের উপাধ্যক্ষের কক্ষের পাশে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও ওই কক্ষে প্রবেশ করেন। পরে সেখানে ৫-৭ জন শিক্ষার্থী প্রতিনিধিকে নেওয়া হয় আলোচনার জন্য।

 

মাইলস্টোনে শিক্ষার্থীদের তোপের মুখে আইন উপদেষ্টা

এ সময় বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়। তারা দুর্ঘটনার সুষ্ঠু বিচার, লাশের সঠিক হিসাবসহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ করছেন।