NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বিমান দুর্ঘটনা, বিসিবি-বাফুফের শোক, কালো ব্যাজ পরে মাঠে নামবেন ক্রিকেটাররা


খবর   প্রকাশিত:  ২২ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

বিমান দুর্ঘটনা, বিসিবি-বাফুফের শোক, কালো ব্যাজ পরে মাঠে নামবেন ক্রিকেটাররা

ঢাকার উত্তরায় ভয়াবহ এক বিমানদুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে। এরই মধ্যে ১৯ জন নিহত হয়েছেন। দগ্ধ অন্তত ২০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।

আজ সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে শিশু-কিশোর শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন।

 

এই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।।

আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচের দিন অর্ধনমিত রাখা হবে বাংলাদেশ বিসিবির পতাকা। ম্যাচে কালো ব্যাজ ধারণ করবেন বাংলাদেশি ক্রিকেটাররা।

 

বিসিবির মিডিয়া ম্যানেজার ইমাম জাগো নিউজকে এ খবর নিশ্চিত করে বলেন, ‘বিমান দুর্ঘটনায় নিহত-আহতদের স্মরণে আমাদের দল কালো ব্যাজ পরবে। এছাড়া ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে দুই দল।’

 

 

 

দুই দলই ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে। তবে সফরকারী দল কালো ব্যাজ ধারণ করবে কি না- সেটি এখনো নিশ্চিত নয়। কেননা সফরকারী দলের জন্য সেটা বাধ্যতামূলক নয়। তবে যেহেতু মানবিক ঘটনা, সেক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেটাররাও কালো ব্যাজ ধারণ করতে পারেন।