NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

আলিয়াকে যা বললেন রেকর্ড করা ‘সায়ারা’ সিনেমার নায়িকা


খবর   প্রকাশিত:  ২১ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

আলিয়াকে যা বললেন রেকর্ড করা ‘সায়ারা’ সিনেমার নায়িকা

ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে মুক্তিপ্রাপ্ত মোহিত সুরির নতুন ছবি ‘সায়ারা’ ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মাঝে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এই ছবিতে প্রথমবার মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন নবাগত অভিনেত্রী অনিত পাড্ডা।

এবার নিজের ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে নিজের প্রিয় ‘নায়িকা’ বলে সম্বোধন করলেন অনিত।

 

সম্প্রতি আলিয়া ভাট ‘সায়ারা’ দেখে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক প্রশংসাসূচক বার্তা পোস্ট করেন। ছবির দুই অভিনয়শিল্পী আহান পাণ্ডে ও অনিত পাড্ডাকে তিনি বলেন ‘দু’জন জাদুকরী তারকা’। এই বার্তায় স্পষ্ট ছিল, নবীন তারকাদের প্রতি আলিয়ার আন্তরিক ভালোবাসা ও সম্মান।

এর প্রতিক্রিয়ায়, অনিত পাড্ডা নিজের ইনস্টাগ্রামে সেই পোস্টটি শেয়ার করে একটি আবেগঘন বার্তা লেখেন। তিনি লেখেন, ‘ইচ্ছে হয়, তোমার জন্য যে অনুপ্রেরণা, ভালোবাসা, বিস্ময় আর কল্পনার মুহূর্ত আমি অনুভব করেছি, সব একটা বাক্সে ভরে তোমাকে দিয়ে দিই। আলিয়া ভাট, তুমি আমার নায়িকা। চিরকাল এবং চিরদিন।’

 

এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা অনিতের সরল আবেগকে সাদরে গ্রহণ করে।

ছবিটি দেখার পর আলিয়া ভাট নিজের ইনস্টাগ্রামে একটি উচ্ছ্বসিত বার্তা লেখেন। সেখানে আহান ও অনিতের পাশাপাশি পরিচালক মোহিত সুরিকেও দেখা যায় এক ফ্রেমে। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘দু’জন সুন্দর এবং জাদুকরী তারকা।’

অনিত পাড্ডা এর আগে ২০২২ সালে রেভতীর পরিচালনায় কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’ ছবিতে অভিনয় করেছিলেন। সেখানে তিনি নন্দিনী চরিত্রে ছিলেন। তবে ‘সায়ারা’ ছবিটি তার প্রথম প্রধান চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা। এটি দিয়ে তিনি নজর কাড়েন চলচ্চিত্রাঙ্গনে। ছবিটি দারুণ সাড়া ফেলেছে বক্স অফিসে।

 

 

 

‘সায়ারা’ মুক্তি পেয়েছে ১৮ জুলাই। ছবিতে আহান পাণ্ডে ও অনিত পাড্ডার অনবদ্য রসায়ন ও মোহিত সুরির পরিচালনায় গল্পের গতি ইতিমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছে। মোহিত সুরি এর আগে ২০২২ সালে ‘এক ভিলেন রিটার্নস’ পরিচালনা করেছিলেন। এবার ‘সায়ারা’র মাধ্যমে তিনি নিজের পরিচালনায় ফিরে এলেন আরও পরিণত রূপে।