NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ব্যাচেলর পয়েন্ট ‘পাইরেসি’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ব্যাচেলর পয়েন্ট ‘পাইরেসি’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি ক্যারিয়ারের শুরু থেকে দর্শকদের দৃষ্টি কেড়েছেন। তার নির্মিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র পঞ্চম সিজন পাইরেসির কবলে পড়েছে বলে জানা গেছে।

কাজল আরেফিন এ প্রসঙ্গে সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট তিনি জানিয়েছেন, যারা পাইরেসি করেছে তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছেন।

 

অমি তার পোস্টে লিখেছেন, ‘বিনা অনুমতিতে যারা “ব্যাচেলর পয়েন্টের” ভিডিও আপলোড করছেন অথবা পুরো কনটেন্ট পাইরেসি করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব শিগগির তাদেরকে আইনের আওতায় আনা হবে।’ এ পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা অমির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমা লাম প্রমুখ।

 

 

 

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ধারাবাহিকটির প্রযোজনা করছে বুম ফিল্মস, টিভি পার্টনার চ্যানেল আই, ডিজিটাল পার্টনার বঙ্গ। এর পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার, সিগনেচার পার্টনার দ্য প্যালেস।