NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৫০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান


খবর   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৫০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান

যুক্তরাষ্ট্রের টেক্সাসের কেন্দ্রীয় অঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৫ শিশু রয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে ক্যাম্প মিস্টিক নামক গার্লস সামার ক্যাম্পের চারজন শিশুর মৃত্যু পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বাকি অনেক পরিবার এখনো তাদের সন্তানদের খোঁজে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন।

 

গতকালের আকস্মিক বন্যার পর থেকে কের কাউন্টির ক্যাম্প মিস্টিকের ২৭ জন কিশোরীসহ নিখোঁজদের খুঁজে বের করতে জোরালো অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

 

সেখানের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, আমাদের মূল লক্ষ্য এখন নিখোঁজদের উদ্ধারে অব্যাহত ও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া। অনেক এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও অবস্থা এখনো সংকটজনক।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অ্যাবট কর্তৃক ঘোষিত ফেডারেল দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছে, যার মাধ্যমে টেক্সাসে ত্রাণ পাঠানো সহজ হবে।

যদিও চলতি বছর ট্রাম্প প্রশাসন কয়েকটি অনুরোধ প্রত্যাখ্যান করে রাজ্য সরকারগুলোর ওপর দায়িত্ব চাপানোর নীতি নিয়েছিল, তবে এবার টেক্সাসে কেন্দ্রীয় সহায়তা পাঠানো হচ্ছে।