NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিয়ের ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় লিভারপুল তারকা নিহত


খবর   প্রকাশিত:  ০৪ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

বিয়ের ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় লিভারপুল তারকা নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের তারকা ফুটবলার দিয়োগো জোতা। বৃহস্পতিবার স্পেনের জামোরা প্রদেশে সানাব্রিয়া অঞ্চলের কাছে দুর্ঘটনায় ঘটে।

মাত্র ১০ দিন আগে রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার।

 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, জোটা তার ভাই আন্দ্রে সিলভার সঙ্গে ভ্রমণ করছিলেন। এমন সময় তাদের গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে। এতে এক সঙ্গে দুই ভাই মারা যান। আন্দ্রে সিলভা পর্তুগালের ক্লাব পেনাফিয়েল এর হয়ে খেলতেন।

ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, কাস্তিয়া ও লেওন অঞ্চলের জরুরি পরিষেবা কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়ক থেকে ছিটকে পড়ে গাড়িটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন আশপাশের বনভূমিতেও ছড়িয়ে পড়ে।

২৮ বছর বয়সী এই তারকার অকাল মৃত্যুতে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা বলেন, ‘দিয়োগো জোটা ও আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগাল ফুটবল ফেডারেশন এবং গোটা পর্তুগিজ ফুটবল জগত শোকাহত। সে শুধু একজন দুর্দান্ত খেলোয়াড় নয়, প্রায় ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা দিয়োগো জোটা ছিলেন এক অসাধারণ মানুষ।’

‘আমি ব্যক্তিগত ও পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমি দিয়োগো ও আন্দ্রের পরিবার, বন্ধু, লিভারপুল এফসি এবং পেনাফিয়েল ক্লাবের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।’

 

 

 

তিনি আরও বলেন, ‘দুইজন চ্যাম্পিয়নকে হারালাম। দিয়োগো ও আন্দ্রে সিলভার এই অনুপস্থিতি পর্তুগিজ ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং আমরা প্রতিদিন তাদের উত্তরাধিকারকে সম্মান জানাতে সর্বোচ্চ চেষ্টা করবো।’