NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

মেসি-নেইমার-এমবাপেদের গোল উৎসবে সপ্তম স্বর্গে পিএসজি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৫, ০১:০৯ এএম

>
মেসি-নেইমার-এমবাপেদের গোল উৎসবে সপ্তম স্বর্গে পিএসজি

‘ভয়ঙ্কর সুন্দর’ ফুটবল বুঝি একেই বলে! বিশ্ব ফুটবলের ত্রিরত্ন লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপেরা পায়ের জাদুতে মোহাবিষ্ট করলেন, ম্যাচের প্রথম বাঁশি থেকে শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিপক্ষকে নিয়ে খেললেন। তাদের অবিশ্বাস্য ফুটবল শৈলীতে লিগ আঁ-তে বড় জয় পেয়েছে পিএসজি। প্যারিসিয়ানদের নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়েরের সাবেক দল লিলকে ৭-১ গোলে ধসিয়ে দিয়েছে পিএসজি। হ্যাটট্রিক করেছেন এমবাপে, জোড়া গোল পেয়েছেন নেইমার, একবার করে লক্ষ্যভেদ করেছেন মেসি এবং আশরাফ হাকিমি।

গেল মৌসুমে মেসি-নেইমার-এমবাপে ত্রয়ী একসঙ্গে জ্বলে উঠতে পেরেছেন কমই। এবার প্রাক-মৌসুম থেকেই ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন তারা। অবশেষে লিলের বিপক্ষে এই ত্রয়ীর বিধ্বংসী রূপ দেখল বিশ্ব ফুটবল। মাত্র ৮ সেকেন্ডে লিগ আঁ ইতিহাসের দ্রুততম গোল দিয়ে যে ধ্বংসযজ্ঞের শুরু, ৮৭ মিনিটে দলের সপ্তম এবং এমবাপের হ্যাটট্রিক গোল দিয়ে তার শেষ হয়।