NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ মাহিরা, সন্ধান চান স্বজনেরা


খবর   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ মাহিরা, সন্ধান চান স্বজনেরা

এইচএসসি পরীক্ষা দিতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলি। রোববার (২৯ জুন) সকাল ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর বাসায় ফেরেননি।

মাহিরার পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায়। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি।

 

এ ঘটনায় রোববার সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

মাহিরার বাবা আব্দুল্লাহ আল মারুফ এবং মা রেহানা পারভীন বর্তমানে চরম উৎকণ্ঠায় আছেন। পরিবারের পাশাপাশি মাহিরার সহপাঠীরাও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

 

মাহিরার খোঁজ পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপরতা শুরু করেছে।

 

 

 

এ বিষয়ে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আসাদুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি। তবে আমরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছি।