NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মাহি বললেন, ‘আমি আছি, মরিনাই রে ভাই’


খবর   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

মাহি বললেন, ‘আমি আছি, মরিনাই রে ভাই’

বছরখানেক আগে শেষবারের মতো বড় পর্দায় দেখা যায় অভিনেত্রী মাহিয়া মাহিকে। বলা যায়, খুব সহজে এখন ধরা দেন না; একরকম গুটিয়েই রেখেছেন নিজেকে। তবে ফেসবুকে সরব থাকার কারণে সিনেমায় অভিনয় না করেও আলোচনায় ছিলেন মাহি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি জমান মাহি। এরইমধ্যে হঠাৎ করে মাহির একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সম্প্রতি ‘বাংলাদেশী অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শীর্ষক দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে।

 

বিষয়টি মাহিয়া মাহির নজরে আসতেই যুক্তরাষ্ট্র থেকে নিজের ফেসবুক আইডিতে রোববার মধ্যরাতে পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘আমি আছি, মরিনাই রে ভাই।’

সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটা সময় আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িয়ে পড়েন এই মাহি। অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে। শেষ পর্যন্ত নির্বাচনে হেরে সিনেমায় আবার নিয়মিত হতে চেয়েছিলেন। কিন্তু তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি।

 

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে মাহিয়া মাহির। প্রথম সিনেমায় নিজের দিকে আলো টেনে নেন। একের পর এক সাফল্য আসতে থাকে। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় নায়কদের বিপরীতেও অভিনয়ে দেখা যায় তাকে। কিন্তু বছর দুয়েক ধরে নতুন কোনো সিনেমায় নেই তিনি।

 

 

 

সর্বশেষ ‘রাজকুমার’ ছবিতে তাকে দেখা গেলেও তা ছিল অতিথি চরিত্রের। অল্প সময়ের সেই উপস্থিতি তাকে আলোচনায় আনতে পারেনি। তার আগে অবশ্য ‘বুবুজান’ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী ছিলেন।