NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

খুলনায় কী ঘটেছিল জানালেন প্রেস সচিব


খবর   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৫, ১০:০৬ এএম

খুলনায় কী ঘটেছিল জানালেন প্রেস সচিব

খুলনা প্রেস ক্লাবে আন্দোলনকারীদের আগমন ও তাদের সঙ্গে কোন বিষয়ে কথা হয়েছে তা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ নিয়ে শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

প্রেস সচিব তার পোস্টে বলেন, দিনব্যাপী সফরে আজ আমরা খুলনায় এসেছিলাম। আমার সঙ্গে প্রেস উইংয়ের দুজন সহকর্মীও ছিলেন।

খুলনা ডিসি অফিসে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিল। সেখানে সংবাদ সম্মেলন শেষ করে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করি। সেখান থেকে আমরা খুলনা প্রেস ক্লাবে যাই। তখন একজন কর্মকর্তা আমাদের খুলনা প্রেস ক্লাবের কিছু কক্ষ দেখাচ্ছিলেন, যেগুলো স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
 

 

তিনি বলেন, ওই সময় প্রায় ২০০ জন বিক্ষোভকারী একটি প্রতিবাদী মিছিল নিয়ে প্রেস ক্লাব প্রাঙ্গনে আসেন। তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছিলেন। সাংবাদিকরা জানালেন, তারা তিন দিন ধরে একই দাবিতে বিক্ষোভ করছেন।

শফিকুল আলম আরো বলেন, বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদের বিষয়টি জানাতে আমার কাছে এসেছিলেন।

খুলনা প্রেস ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষ করে আমি ক্লাবের নিচে নেমে আসি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে। আমরা ধৈর্য সহকারে তাদের অভিযোগ শুনেছি এবং তাদেরকে আশ্বাস দিয়েছি যে, তাদের বার্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। আমরা সেখানে চা-বিস্কুট খেয়েছি। এর প্রায় ৩০ মিনিট পর খুলনা প্রেস ক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি।