NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৩ কোটি টাকার অনুদান জমা


খবর   প্রকাশিত:  ২৬ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৩ কোটি টাকার অনুদান জমা

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে তিন কোটি টাকা জমা দিয়েছে ইকোটেক্স লিমিটেড।

বুধবার (২৫ জুন) বিকেলে প্রধান উপদেষ্টার পক্ষে নিজ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম এ চেক গ্রহণ করেন।

 

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৪২টি চেক/পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এ পর্যন্ত ১০১ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৩০৩ টাকার অনুদান গ্ৰহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা।

 

 

 

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব এবিএম শফিকুল হায়দার, ইকোটেক্স লিমিটেডের নির্বাহী পরিচালক (ফিন্যান্সিয়াল ) মো. বিন কাশেম উপস্থিত ছিলেন।