NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

প্রয়াস রাজশাহী ও সিলেট শাখায় স্কুল বাস দিলো ট্রাস্ট ব্যাংক


খবর   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৫, ১১:০৬ এএম

প্রয়াস রাজশাহী ও সিলেট শাখায় স্কুল বাস দিলো ট্রাস্ট ব্যাংক

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী প্রয়াস ও সিলেট প্রয়াস শাখার জন্য ট্রাস্ট ব্যাংক পিএলসি দুটি স্কুল বাস দিয়েছে। ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে বাস দুটি হস্তান্তর করেন।

মঙ্গলবার (২৪ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রয়াস রাজশাহী ও সিলেট শাখায় স্কুল বাস দিলো ট্রাস্ট ব্যাংক

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ট্রাস্ট ব্যাংক-এর ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

 

 

ট্রাস্ট ব্যাংক পিএলসি করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।