NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর অভিযোগে গ্রেফতার নূরুল হুদা


খবর   প্রকাশিত:  ২৩ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর অভিযোগে গ্রেফতার নূরুল হুদা

অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে, নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে, ঘুষ নিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

 

রোববার (২২ জুন) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, গত ২২ তারিখ সাবেক সিইসি নুরুল হুদার নামে শের-ই-বাংলা নগর থানায় একটা মামলা দায়ের হয়। সেই মামলার এজাহার ভুক্ত আসামি তিনি। মূলত অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে, নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে, ঘুষ নিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে মামলা হয়।

 

আজ ৭টা থেকে সাড়ে ৭ টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরে স্থানীয় জনগণ তাকে হেফাজতে নেয়। উত্তরা পশ্চিম থানাকে অবগত করার পর পুলিশ সেখানে যায় এবং সেখান থেকে তাকে নিয়ে আসে। এরপর থেকে তিনি ডিবি হেফাজতে আছেন।

পরবর্তী আইনআনুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি উত্তরা ৫ নম্বর সেক্টরের ১/এ নম্বর রোডের ২৯ নম্বর বাসা থেকে তাকে স্থানীয় জনগন তাকে পুলিশ হেফাজতে দেয়। এ

 

 

 

তার বিরুদ্ধে এখন পর্যন্ত একটি মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। সাবেক সিইসি নুরুল হুদার শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানান তিনি।