NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

দেশ ছাড়লেন নায়িকা মাহিয়া মাহি


খবর   প্রকাশিত:  ২০ জুন, ২০২৫, ১০:০৬ এএম

দেশ ছাড়লেন নায়িকা মাহিয়া মাহি

দেশ ছাড়লেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। আজ (১৯ জুন) বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে  এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তবে কী উদ্দেশে তিনি সেখানে গেছেন সে ব্যাপারে স্পষ্ট করে বলেননি কিছুই।

যাত্রাকালে তোলা বেশ কয়েকটি ছবি নিউইয়র্কে পৌঁছে ফেসবুকে পোস্ট করেন মাহি। সেখানে তিনি লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ চেকইন দেন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

 

মাহিয়া মাহি ঢালিউডের আলোচিত অভিনেত্রী। বিয়ে, সন্তান ও রাজনীতির কারণে চলচ্চিত্রে তার ক্যারিয়ার থমকে যায়। দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই তারকা। তারপরও ফিরতে পারেননি তিনি।

কেন গেলেন যুক্তরাষ্ট্রে? যোগাযোগ করা হলে জাগো নিউজকে মাহি বলেন, ‘ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। সময় বের করে আজ এলাম।’ দেশ ছেড়ে চলে গেলেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাচ্চা দেশে আছে। নিউইয়র্ক ও আশপাশে ঘুরে দেশে ফিরে যাব।’ ফেসবুকে ধন্যবাদ দিয়ে বিদায় জানানোর কারণ জানতে চাইলে কেবলই হেসেছেন মাহি।

 

বিমানে তোলা ছবিতে মাহিয়া মাহি

‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মাহিয়া মাহির। অভিনয় দক্ষতা তাকে এগিয়ে দেয় অনেক দূর। সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। একপর্যায়ে তার জীবনে নেমে আসে বিপর্যয়।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকার নামের এক স্থানীয় রাজনীতিককে বিয়ে করেন মাহি। তাদের সংসারে জন্ম নেয় ছেলে ফারিশ। বিয়ের আড়াই বছরের মাথায় ভাঙ্গে সেই সংসারও।

 

 

 

মাহিকে সর্বশেষ অতিথি চরিত্রেদেখা যায় ‘রাজকুমার’ সিনেমায়। সেখানে শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করেন তিনি।