NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

আর্জেন্টিনা সমর্থকদের জোয়ার, বোকা জুনিয়র্স-বেনফিকার নাটকীয় ড্র


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৫, ১১:০৬ এএম

আর্জেন্টিনা সমর্থকদের জোয়ার, বোকা জুনিয়র্স-বেনফিকার নাটকীয় ড্র

লিওনেল মেসির ঝলকের রেশ কাটতে না কাটতেই ফিফা ক্লাব বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থকদের আবেগে আবারও ভেসে গেল মিয়ামি। গতকাল সোমবার হার্ড রক স্টেডিয়াম যেন হয়ে উঠল এক টুকরো বুয়েন্স আইরেস। আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের সমর্থকদের গর্জনে গমগম করছিল পুরো স্টেডিয়াম।

এদিন ইতালিয়ান ক্লাব বেনফিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করে বোকা জুনিয়র্স। স্বদেশি ক্লাবকে সমর্থন দিতে ম্যাচের আগে থেকেই নীল-হলুদ রঙে মিয়ামি বিচ রাঙিয়ে তুলেছিলেন আর্জেন্টিনা সমর্থকরা। স্টেডিয়ামে গানের তালে, ঢোলের বাজনায় তারা যেন আর্জেন্টিনার প্রাণটাই এনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের মাটিতে।

 

বিশ্বকাপের আসরে দক্ষিণ আমেরিকার ফুটবল আবেগ যে কতটা প্রভাব ফেলতে পারে, তা আবারও প্রমাণ হলো।

সমর্থকদের মতো ম্যাচেও ছিল উত্তেজনা। নাটকীয়তায় ভরপুর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তীব্র উত্তেজনার ম্যাচে উভয় দল ১০ জন নিয়ে শেষ করে।

 

এক পয়েন্ট পেয়ে গ্রুপ ‘সি’-তে তৃতীয় স্থানে উঠে আসে বোকা জুনিয়র্স। আর প্রতিপক্ষ বেনফিকা রয়েছে দ্বিতীয় স্থানে। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচের ২১ মিনিটে লাউতারো ব্লাঙ্কোর নিচু ক্রসে গোল করেন মিগুয়েল মেরেনতিয়েল। এতে বোকা জুনিয়র্সের সমর্থকদের মাঝে শুরু হয় উৎসবের বন্যা। ৬ মিনিট পর হেডে গোল করেন রদ্রিগো বাত্তালিয়া, ২-০ গোলে এগিয়ে যায় বোকা।

৪৫ মিনিটে ভিএআর রিভিউয়ে বেনফিকা পায় পেনাল্টি। স্পটকিকে আর্জেন্টিনা তারকা অ্যানহেল ডি মারিয়া গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে ব্যবধান কমান (২-১)।

 

বিরতিতে ভিএআর সিদ্ধান্ত নিয়ে তর্কে জড়ান বোকার মিডফিল্ডার ও সাবেক ম্যানইউ তারকা আন্দার এরেরা। মাঠে নামার আগেই লাল কার্ড দেখেন তিনি।

৭০ মিনিটে বোকার আয়ের্তন কস্তার মাথায় ভয়ঙ্কর কিক করে সরাসরি লাল কার্ড দেখেন বেনফিকার আন্দ্রেয়া বেলোত্তি, যা ছিল তার ক্যারিয়ারের প্রথম লাল কার্ড।

৮৪ মিনিটে নাটকের শেষ অধ্যায় লিখেন বেনফিকার আরেক আর্জেন্টাইন তারকা নিকোলাস ওতামেন্দি। শক্তিশালী হেডে বেনফিকাকে সমতায় ফেরান তিনি।

 

 

 

এই ড্রয়ে বোকা জুনিয়র্সের নকআউটে যাওয়ার আশা বেঁচে থাকলো। বেনফিকা ও অকল্যান্ড সিটির মধ্যে পরবর্তী ম্যাচ হবে ফ্লোরিডার অরল্যান্ডোতে। অন্যদিকে আগামী শুক্রবার মিয়ামিতে বোকা মুখোমুখি হবে শক্তিশালী বায়ার্ন মিউনিখের।