NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক বছরের জন্য নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করা হয়েছে। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মিরাজকে ওয়ানডের দায়িত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে পূর্ণকালীন নেতৃত্বের দায়িত্ব পালন শুরু করবেন নতুন অধিনায়ক মিরাজ।

 

এর আগে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে চারটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। মিরাজকে ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ তিন ফরম্যাটে তিনজন অধিনায়কের পথে হাঁটলো। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন লিটন কুমার দাস।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘বোর্ড মনে করে, ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, নিজে লড়াই করে দলকে অনুপ্রাণিত করার দারুণ ক্ষমতা রয়েছে তার। সে সঙ্গে মাঠে ও মাঠের বাইরে উদ্যমী উপস্থিতি তাকে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ওয়ানডে দলের নেতৃত্ব দিতে একজন আদর্শ প্রার্থী হিসেবে গড়ে তুলেছে। আমরা বিশ্বাস করি যে, এই ফরম্যাটে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মানসিকতা এবং পরিপক্কতা রয়েছে।’

 

ফাহিম আরও বলেন, ‘অধিনায়ক হিসেবে শান্ত যে ইতিবাচ মনোভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্য প্রদর্শন করেছে, তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানানোর সুযোগ নিতে চাই। দলে যে লিডারশিপ গ্রুপ রয়েছে, শান্ত তাদের একজন হিসেবেই থাকবেন এবং আমরা জানি তার ব্যাটিং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’

মেহেদী হাসান মিরাজ এখনও পর্যন্ত ১০৫টি ওয়ানডেতে ১৬১৭ রান এবং ১১০টি উইকেট নিয়ে নিয়েছেন। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে অলরাউন্ডারদের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন তিনি। যা বর্তমান যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ।

নিজের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের একটি অভিজাত ক্লাবে যুক্ত হলেন মিরাজ। যাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের মত ক্রিকেটার। যাদের নামের পাশে ওয়ানডেতে অন্তত ১০০০ রান এবং ১০০টি উইকেট রয়েছে।

 

অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে মিরাজ বলেন, ‘বোর্ড কর্তৃক এ দায়িত্ব অর্পণ করা আমার জন্য একটি বিশাল সম্মানের। দেশকে নেতৃত্ব দেওয়া যে কোনো ক্রিকেটারের জন্য একটি স্বপ্ন এবং বোর্ড আমার প্রতি যে আস্থা দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। এই দলটির প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমাদের দলে দারুণ প্রতিভা রয়েছে। যারা নির্ভীক ক্রিকেট খেলে থাকেন। আমি চাই আমরা আত্মবিশ্বাসের সাথে পারফর্ম করবো, বাধা ছাড়াই খেলবো এবং দেশের জন্য আমাদের সেরাটা দিয়ে যাবো।’