NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ‘সবকিছু ওয়েবসাইটে থাকতে হবে এমন কোনো মানে হয় না’


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ‘সবকিছু ওয়েবসাইটে থাকতে হবে এমন কোনো মানে হয় না’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কিং চার্লস থার্ড হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন। এটি খুবই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। তবে সবকিছু ওয়েবসাইটে থাকতে হবে এমন কোনো মানে হয় না। ১২ জুন আসুক তখন আপনারা দেখবেন।

১০ জন (মঙ্গলবার) স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকরা তার কাছে জানতে চান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কিংস চার্লস থার্ড হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন বলে বলা হচ্ছে, কিন্তু ওয়েবসাইটে তার নাম নেই। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি উপরিউক্ত এই জবাব দেন।

 

 

 

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা সারাজীবন দীর্ঘদিন অসহায় মানুষের জন্য কাজ করেছেন, পৃথিবী থেকে দারিদ্র দূরীকরণ, পরিবেশ রক্ষা ও জিরো ওয়েলথ একুমুলেশনের বিরুদ্ধে তিনি যে কাজ করেছেন সেই কাজে স্বীকৃতি স্বরূপ তাকে কিংস চার্লস থার্ড হারমনি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।