NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

আইপিএল ফাইনাল চ্যাম্পিয়ন হতে পাঞ্জাবের প্রয়োজন ১৯১ রান


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৫, ১০:০৬ পিএম

আইপিএল ফাইনাল চ্যাম্পিয়ন হতে পাঞ্জাবের প্রয়োজন ১৯১ রান

আইপিএলে আজকের ফাইনালে যেই জিতুক, তারাই হবে নতুন চ্যাম্পিয়ন। কারণ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩বার এবং পাঞ্জাব কিংস একবার ফাইনালে উঠলেও আগে কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি।

এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হবে কে? প্রশ্নের উত্তর জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংসকে ১৯১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

 

প্রায় লক্ষাধিক ভক্ত-সমর্থকের উপস্থিতিতে আহমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ফাইনাল। যেখানে হাজির রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বেশ উচ্ছ্বাসের সঙ্গেই আইপিএল ফাইনাল উপভোগ করছেন তিনি।

এমন ম্যাচে টস জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায় পাঞ্জাব কিংস। শুরু থেকে মোটামুটি ঝোড়ো গতিতেই ব্যাট করতে থাকে বেঙ্গালুরু। আবার নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে। ফিল সল্ট আউট হন ১৬ রান করে। সর্বোচ্চ ৪৩ রান করেন বিরাট কোহলি। এই রান করতেও বেশ বেগ পেতে হয়েছে তাকে। ৩৫ বল খেলেন তিনি।

 

 

 

এছাড়া মায়াঙ্ক আগরওয়াল ২৪, রজত পাতিদার ২৬, লিয়াম লিভিংস্টোন ২৫ এবং জিতেশ শর্মা করেন ২৪ রান। রোমারিও শেফার্ড করেন ১৭ রান। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। ৩টি করে উইকেট নেন আর্শদিপ সিং ও কাইল জেমিসন।