NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ইয়ামাল নন, চ্যাম্পিয়ন্স লিগের সেরা তরুণ খেলোয়াড় দুয়ে


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৫, ১০:০৬ এএম

ইয়ামাল নন, চ্যাম্পিয়ন্স লিগের সেরা তরুণ খেলোয়াড় দুয়ে

বার্সেলোনার লামিন ইয়ামালকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) উইঙ্গার ডেজিয়ের দুয়ে। শনিবার টুর্নামেন্টের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারানোর ম্যাচে পিএসজির হয়ে জোড়া গোল করেছিলেন ফরাসি এই তারকা।

ইয়ামাল ও দুয়েকে বর্তমানে বিশ্ব ফুটবলের সেরা সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে ধরা হয়। দুজনই মৌসুমের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।

 

১৯ বছর বয়সী দুয়ে ফাইনালে আক্রমণাত্মক পারফরম্যান্সের মাধ্যমে মৌসুম শেষ করেন। ইন্টারের বিপক্ষে পিএসজির প্রথম গোলে অ্যাসিস্ট করেন আক্রমণভাগের সতীর্থ আশরাফ হাকিমিকে এবং এরপর নিজেই জোড়া গোল করেন।

পিএসজির সাতজন খেলোয়াড় এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে জায়গা পেয়েছেন। আর বিধ্বস্ত ফাইনালিস্ট ইন্টারের মাত্র একজন খেলোয়াড় আছেন এ তালিকায়।

 

এদিকে পিএসজির উসমান ডেম্বেলে মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। মৌসুমের শুরুতে শৃঙ্খলাজনিত কারণে আর্সেনালের বিপক্ষে বাদ দেওয়া হয়েছিল ফরাসি এই তারকাকে। তবে পরে দারুণভাবে ফিরে এসে ৮টি চ্যাম্পিয়ন্স লিগ গোল করেন।

যদিও মিউনিখে শনিবারের ফাইনালে গোল করতে পারেননি ডেম্বেলে। তবে পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ২৮ বয়সী উইঙ্গারের ভূয়সী প্রশংসা করেন পিএসজি কোচ লুইস এনরিক ।

এনরিক বলেন, ‘আমি ব্যালন ডি’অর উসমান ডেম্বেলেকে দিতাম। আজ রাতে সে যেভাবে ডিফেন্স করেছে, শুধু এটুকুই ব্যালন ডি’অর জয়ের জন্য যথেষ্ট। এটাই নেতৃত্ব। গোল, ট্রফি, লিডারশিপ, ডিফেন্স, প্রেসিং—সবই ছিল তার মধ্যে।’

 

চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪-২০২৫ মৌসুমের সেরা একাদশ:

গোলরক্ষক:
জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি)

ডিফেন্ডার:
আশরাফ হাকিমি (পিএসজি), মারকুইনহোস (পিএসজি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার), নুনো মেন্ডেস (পিএসজি)

মিডফিল্ডার:
ভিতিনহা (পিএসজি), ডেকলান রাইস (আর্সেনাল)

 

 

 

আক্রমণভাগ:
লামিন ইয়ামাল (বার্সেলোনা)
ডেজিয়ের দুয়ে (পিএসজি)
উসমান ডেম্বেলে (পিএসজি)
রাফিনহা (বার্সেলোনা)