NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বিদায় মুম্বাই, ফাইনালে পাঞ্জাব


খবর   প্রকাশিত:  ০২ জুন, ২০২৫, ১০:০৬ এএম

বিদায় মুম্বাই, ফাইনালে পাঞ্জাব

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্পর্কে একটা কথা প্রচলিত। টুর্নামেন্টের বয়স যত বাড়ে, তত অপ্রতিরোধ্য হয়ে ওঠে এই দলটি। আর প্লে-অফে গেলে তো কথাই নেই। চ্যাম্পিয়ন কিংবা নিদেনপক্ষে ফাইনাল তো খেলবেই তারা। ৫ বার চ্যাম্পিয়ন হওয়া তারই প্রমাণ।

সেই দলটি যখন দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের সামনে ২০৪ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়ে দিয়েছিলো, তখন মুম্বাইকে আরও একবার ফাইনালে দেখে ফেলেছিলেন অনেকে; কিন্তু অধিনায়ক স্রেয়াশ আয়ার ঝড়ে সেই সম্ভাবনা সব নাকচ করে দিলো পাঞ্জাব কিংস।

 

১ ওভার হাতে রেখে মুম্বাইকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো প্রীতি জিনতার দল। ৩ জুন, আহমেদাবাদের মেগা ফাইনালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে স্রেয়াশ আয়ারের পাঞ্জাব কিংস।

প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করে পাঞ্জাব।