NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

পিএসজির জয় উদযাপনে সহিংসতায় নিহত ২, গ্রেফতার ৫ শতাধিক


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৫, ১০:০৬ পিএম

পিএসজির জয় উদযাপনে সহিংসতায় নিহত ২, গ্রেফতার ৫ শতাধিক

চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর প্রথম শিরোপা জয়ের পর উদযাপনের মধ্যে ফ্রান্সজুড়ে সহিংসতায় দুইজনের মৃত্যু হয়েছে এবং পাঁচ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩১ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শনিবার রাতে ইতালির ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নেয় পিএসজি। এরপর প্যারিসসহ বিভিন্ন শহরে শুরু হয় বেপরোয়া উদযাপন। কিছু জায়গায় পুলিশ ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়।

 

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে বলা হয়, এখন পর্যন্ত মোট ৫৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে শুধু প্যারিসেই গ্রেফতার হয়েছেন ৪৯১ জন। এদের মধ্যে ৩২০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

এদিন প্যারিসের বিখ্যাত চ্যাম্পস-এলিসি সড়কে হাজারো সমর্থক জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাসস্টপ ও দোকান ভাঙচুর করা হয়, দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় নানা বস্তু। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সারাদেশে শত শত অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০০-র বেশি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সহিংসতায় অন্তত ২২ জন নিরাপত্তাকর্মী ও সাতজন দমকলকর্মী আহত হয়েছেন।

ইতিহাসে এই প্রথমবার ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় শিরোপা জিতল পিএসজি।